1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা মহম্মদপুরে বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় দুই ব্যবসায়ীর ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মাগুরা মহম্মদপুরে বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় দুই ব্যবসায়ীর ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা


মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও কৃষকদের সাথে প্রতারণার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার ডিলারদের রেজিস্টার পর্যালোচনা ও বিভিন্ন কৃষকের সাথে কথা বলে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটি তাদের অপরাধ স্বীকার করে।

অভিযানে প্রতিষ্ঠানটির র‍্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। বেশি দামে সার বিক্রি ও কৃষকদের সাথে প্রতারণামূলক আচরণের দায়ে ডিলার প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট