1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

বারহাট্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বারহাট্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ধানের ফসলি জমিতে ময়লা ফেলতে নিষেধ করায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ১৪ নভেম্বর উপজেলার আসমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।আহত মোছাঃ সালেমা আক্তার (৫০) আসমা এলাকার মোঃ রফিক মিয়ার স্ত্রী। অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলার (৩৫) ভুক্তভোগীর প্রতিবেশী এবং মোঃ মুসলিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত মোছাঃ সালেমা আক্তার বারহাট্টা থানায় একটি মামলা করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা দুলাল ও ভুক্তভোগী সালেমা আক্তার প্রতিবেশী। সালেমা আক্তারের ধানের ফসলি জমি দুলালের বাড়ির কাছেই।সেই জমিতে দুলালের স্ত্রী সমস্ত ময়লা আবর্জনা ফেলে আসছিল।বারবার নিষেধ করার পরও তারা সেটি কানে তুলছিল না।সর্বশেষ আজ শুক্রবার বিষয়টি নিয়ে নিষেধ করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি মারধর করে।ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে থাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।

যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর বড় ভাই রুহুল আমিন এর সাথে বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাড়িতে নেই আর বিষয় কিছু জানিনা।পরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর সাথে যোগাযোগ এর নাম্বার চাইলে তিনি বলেন আমার কাছে নেই।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট