1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী

মাগুরা প্রতিনিধি || ঢাকার রাজপথের পরীক্ষিত, শিক্ষিত, সৎ ও ত্যাগী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত জননেত্রী এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী মাগুরা জেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মাগুরার মহম্মদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন। সেই ধারাবাহিকতায় রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি ইতোমধ্যেই নিজেকে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাবেক সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। সেই অভিজ্ঞতার আলোকে তিনি নিজেকে নতুনভাবে আবারও জনগণের সামনে তুলে ধরতে চান। ছাত্রজীবনে নেতৃত্বের স্বাক্ষর রেখে তিনি বরুননেছা কলেজের সাবেক ভিপি ছিলেন। এছাড়াও তিনি বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে কেন্দ্রীয় মহিলা দলের বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা, সততা ও ত্যাগী মনোভাব তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য একটি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অনেকেই মনে করছেন, তিনি মহিলা সংরক্ষিত আসনের জন্য একজন যোগ্য ব্যক্তি। এ্যাড. নেওয়াজ হালিমা আরলী বলেন, আমি সবসময়ই মানুষের পাশে থাকতে চাই। মাগুরার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। সাবেক সংরক্ষিত এমপি হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে সংরক্ষিত মহিলা আসনে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছের ও আস্থাভাজন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়েই আমি দেশের মানুষের সেবায় নিজেকে আরও নিবেদিত করতে চাই। মাগুরাবাসীর সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। আপনাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সবশেষে, মাগুরাবাসীর প্রতি তার আন্তরিক আহ্বান—দোয়া, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে পাশে থেকে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট