1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সকল কোন্দল নিরসন, ঐক্যের পথে মহম্মদপুর উপজেলা বিএনপি

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপিতে বইছে নতুন প্রাণের জোয়ার। দীর্ঘদিনের অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভাজনের অবসান ঘটিয়ে দলের স্বার্থে এক কাতারে শামিল হয়েছেন উপজেলার শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিশেষ উদ্যোগে এই গ্রুপিং নিরসন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
শনিবার সকাল ১১টায় মহম্মদপুর সদর উপজেলার মেজর হান্নান মার্কেটের সামনে আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ। দীর্ঘ সময় পর বিবাদমান পক্ষগুলোকে একই মঞ্চে হাসিমুখে দেখে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
ব্যক্তিগত কোনো ভেদাভেদ এখন আর নেই। আগামী দিনের লড়াই-সংগ্রামে মহম্মদপুর বিএনপি এখন এক ও অভিন্ন।
বিশেষ এই ঐক্য সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পিকুল খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু এবং সাবেক সদস্য সচিব মো. আখতারুজ্জামান আখতার প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম নয়ন বলেন,
শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাগুরার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা এখন ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। মহম্মদপুরে আর কোনো বিভাজন নেই।
উপজেলা বিএনপির এই ঐক্যের ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট