1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
মাগুরা মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
মাগুরা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবক আটক । রোববার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আশরাফুল বড়রিয়া এলাকার মৃত. ছলেমান বিশ্বাসের ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তর ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আশরাফুলের কাছে বড় ধরনের চালান আসছে এমন অভিযোগের ভিক্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর মাগুরা ও সেনাবাহিনী সম্মিলিতভাবে একটি টিম গঠন করে ঘটনারদিন ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শরিরে থাকা এবং রুমের ভেতরে তল্লাশী করে মোট ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে যৌথবাহিনী।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা: হাফিজা খাতুন সাংবাদিকদের জানান আমাদের কাছে খবর ছিল সে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে। তারই সূত্র ধরে সোর্সের মাধ্যমে জানতে পারি তার কাছে একটি বড় ধরনের চালান আসছে তাই আজ আমরা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা: হাফিজা খাতুন বাদী হয়ে আটককৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট