1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মাগুরা জেলা উপজেলার সুলতানসী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ইরি ধানের বীজতলায় (পাতো) বিষ প্রয়োগ করে চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. কামরুজ্জামান কালু (৫৮) বাদী হয়ে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— সুলতানসী গ্রামের মৃত শাহাজান মৃধার ছেলে গোলাম আকবর মৃধা (৮০) ও গোলাম তকব্বার মৃধা (৬৮)।

এজাহার সূত্রে জানা যায়, সুলতানসী মৌজার এস.এ ৪৪২নং দাগের ৫৩ শতক জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী কামরুজ্জামান কালু দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি বর্তমানে তাদের দখলে রয়েছে। চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপণের প্রস্তুতি হিসেবে ওই জমির উত্তর সীমানার প্রায় ১৫ শতক জায়গায় তারা ধানের বীজতলা তৈরি করেন।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে কামরুজ্জামান কালু ও তার ভাই পানু মৃধা জমিতে যাওয়ার পথে দেখতে পান, অভিযুক্ত গোলাম আকবর মৃধা জমির আইলে দাঁড়িয়ে আছেন এবং গোলাম তকব্বার মৃধা স্প্রে মেশিনের সাহায্যে ধানের চারার ওপর বিষাক্ত তরল ছিটাচ্ছেন। এসময় তারা চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে দুপুরের দিকে দেখা যায়, বিষক্রিয়ার কারণে বীজতলার সব চারা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে কৃষকের রোপণের উপযোগী সব চারা ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক কামরুজ্জামান কালু বলেন,

ধান রোপণের ঠিক আগমুহূর্তে এভাবে আমার চারাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। নতুন করে চারা তৈরি করতে সময় ও অর্থ দুটোই লাগবে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের কাজ কৃষি ও মানবতার বিরুদ্ধে অপরাধ।

মহম্মদপুর থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট