1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান

মাগুরা প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খুলনা বিভাগে মাদ্রাসা শিক্ষা ধারায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ গত ১৭ জানুয়ারি তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান একজন উচ্চশিক্ষিত ও মেধাবী শিক্ষাবিদ। তিনি ১৯৮৭ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম, ১৯৯১ সালে ফাজিল এবং ১৯৯৩ সালে কামিল সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
তিনি ১৯৯৪ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার এসএইচবি আরসি আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। সেখানে দীর্ঘ ১৮ বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে তার দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতায় প্রতিষ্ঠানটি একটি মডেল মাদ্রাসায় রূপ লাভ করে। তার সময়ে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঁচবার এবং জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এবার খুলনা বিভাগের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি মহম্মদপুর উপজেলাকে নতুন গৌরব উপহার দিলেন।
অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান শুধু একজন শিক্ষক নন, তিনি একজন গবেষক ও নিবেদিত সমাজসেবকও। তিনি মান্দারবাড়িয়া মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা মাদ্রাসা, এতিমখানা, বালিকা এতিমখানা এবং মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা ফাউন্ডেশন সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন।
তার এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট