
গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের
মাগুরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহম্মদপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মহম্মদপুরের হান্নান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মুন্সি, আহ্বায়ক, মাগুরা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
সভাপতিত্ব করেন এস এম মানজারুল ইসলাম মনির, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পান্নু শেখ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর উপজেলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর উপজেলার মোঃ শাহজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি, আবজাল বিশ্বাস, সহ-সভাপতি, সাদ্দাম হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রধান অতিথি আব্দুল হান্নান মুন্সি বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। মৎস্যজীবীসহ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
সভাপতি এস এম মানজারুল ইসলাম মনির বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষ প্রতীক দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। মৎস্যজীবী দলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধানের শীষে ভোট দিতে পারে।
আলোচনা সভা শেষে স্থানীয় জনগণের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।