1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা-২ এ তীব্র গ্রুপিং—ধানের শীষের ভবিষ্যৎ অনিশ্চিত, কর্মীদের আশা একমাত্র আরলি

মাগুরা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মাগুরা-২ এ তীব্র গ্রুপিং—ধানের শীষের ভবিষ্যৎ অনিশ্চিত, কর্মীদের আশা একমাত্র আরলি

 

মাগুরা জেলা  প্রতিনিধি

মাগুরা-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং চরম আকার ধারণ করেছে। মনোনয়নকে ঘিরে দলীয় কোন্দল, বিভাজন ও পরস্পর বিরোধী অবস্থান এতটাই প্রকট হয়ে উঠেছে যে, দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে ধানের শীষের সম্ভাব্য বিজয় নিয়ে। পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, অভ্যন্তরীণ বিরোধ অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে বিএনপির জয় অনিশ্চিত হয়ে পড়বে বলে মত স্থানীয় পর্যবেক্ষকদের।

এ অবস্থায় কার্যকর নেতৃত্বের শূন্যতা কাটিয়ে নির্বাচনী মাঠকে একত্রীকরণের একমাত্র কার্যকর বিকল্প হিসেবে উঠে আসছে

দলীয় ত্যাগ, যোগ্যতা ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক এডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় মহিলা দলের সহ–সভাপতি,এবং সাবেক জাতীয় সংসদ সদস্য।

রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক নির্যাতন, গ্রেপ্তার ও মামলা মোকাবিলা—সবক্ষেত্রেই তিনি ছিলেন অগ্রণী সৈনিক। স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়ে দীর্ঘসময় কারাবরণসহ দৃঢ় মনোবল ধরে রাখার জন্য তাকে দলের তৃণমূল “জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার” হিসেবে বিবেচনা করে।

স্থানীয় বিএনপি কর্মীরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করতে এবং মাগুরা-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবচেয়ে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হলেন এডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

মাগুরার সাধারণ বিএনপি নেতাকর্মীরা বলেন,

আমরা মাগুরাবাসী চাই—মাগুরা-২ আসনের এমপি হিসেবে এডভোকেট নেওয়াজ হালিমা আরলিকে দেখতে।

বর্তমান দলীয় গ্রুপিং যত দ্রুত সমাধানে না আনা যায়, ততই রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে—তৃণমূলের এমনই অভিমত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট