1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মহম্মদপুরে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল

মাগুরা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মহম্মদপুরে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল

মাগুরা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মাগুরা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হান্নান মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মানজারুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোঃ পান্নু শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলটি মহম্মদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় মাগুরা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হান্নান মুন্সী বলেন,

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তার স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মানজারুল ইসলাম মনির বলেন,

তারেক রহমান শুধু একটি নাম নয়, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার আদায়ে আরও শক্ত ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মৎস্যজীবীসহ সাধারণ মানুষ নানা বঞ্চনার শিকার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব পেশাজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট