1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে দিনাজপুর জেলা জাকের পার্টির ভক্ত ফ্রন্টের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ভক্তফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি বিব্রতীভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ভক্তফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, দিনাজপুর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর হক, দিনাজপুর যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাহারুল ইসলাম। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক মোটরসাইকেল র‌্যালি ও দোয়া-মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট