1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোয়াজ্জেম হোসেনের ঘোষণা

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোয়াজ্জেম হোসেনের ঘোষণা

মহম্মদপুরে জনসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে তিনি রবিবার মহম্মদপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন এবং সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে মোয়াজ্জেম হোসেন বলেন, মাগুরা-২-এর মানুষের ন্যায্য অধিকার, সমান সুযোগ এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়ন বৈষম্য দূর করে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান অঙ্গীকার।
তিনি স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ, কৃষক, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতা ওবায়দুল্লা বিন হাফিজার। এছাড়া
সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ছিলেন।

সমর্থকরা দাবি করেন, তরুণ নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে মোয়াজ্জেম হোসেন আগামী নির্বাচনে মাগুরা-২ আসনে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আবির্ভূত হবেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এই ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট