1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা

মাগুরা প্রতিনিধি:- মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলী আর নেই। সোমবার রাত ৯টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ৯টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম হরেকৃষ্ণপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজার আগে তাঁকে সশস্ত্র সালাম প্রদান করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ভাগিনা হাফেজ মোঃ সামসুল হক।
শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহানুর জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান, সাব-ইন্সপেক্টর মোঃ মামুনসহ উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও দূরদূরান্ত থেকে আগত অসংখ্য শুভানুধ্যায়ী ও স্থানীয় সাধারণ জনগণ বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন।
সৈয়দ আফসার আলী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এলাকার একজন হাসিখুশি, আন্তরিক ও মানবিক ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধকালে আঞ্চলিক কমান্ডার ও বালিদিয়া ইউনিয়ন কমান্ডার হিসেবে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর অবদান এলাকাবাসীর মনে চিরকাল শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট