1. live@dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা : দৈনিক সংবাদ বাংলা
  2. info@www.dainiksangbadbangla.online : দৈনিক সংবাদ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা, ত্যাগ আর নেতৃত্বের সমন্বয়ে এগিয়ে—মাগুরার কৃতি সন্তান এ্যাড. নেওয়াজ হালিমা আরলী রাতের আঁধারে তেল পাচার: মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ, আটক ১ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়—মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফসার আলীর প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা খুলনা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহম্মদপুরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরা মহম্মদপুরে ‘মাটিখেকো’ তাণ্ডব: ইটভাটায় যাচ্ছে ফসলি জমির প্রাণ মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি দীর্ঘদিনের বিভেদ ভুলে এক কাতারে মাগুরা-২ বিএনপি জমি বিরোধে ধানের বীজতলায় বিষ: মহম্মদপুরে কৃষকের সর্বনাশ

মাগুরা-১ এ মনোয়ার, মাগুরা-২ এ নিতাই রায় চৌধুরী— বিএনপির প্রার্থী ঘোষণা

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মাগুরা-১ এ মনোয়ার, মাগুরা-২ এ নিতাই রায় চৌধুরী— বিএনপির প্রার্থী ঘোষণা

মাগুরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে মাগুরা জেলার দুটি আসনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন পেয়েছেন দলের দুই অভিজ্ঞ নেতা।

মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন এবং মাগুরা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

দলীয় নেতাদের মতে, প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাগুরা জেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও মাঠপর্যায়ে যোগাযোগ তৎপরতা শুরু করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানা গেছে, প্রার্থী বাছাইয়ে স্থানীয় মতামত, জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে, এবং আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

মনোনয়ন ঘোষণার পর জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমর্থন জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট